জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম দৃষ্টান্ত স্থাপন

মনির আহমদ আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা। এ আসনে এখন পর্যন্ত এটিই প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারি রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চট্টগ্রাম–১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার, জননেতা শাহজাহান চৌধুরীর জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে দলীয় একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম–১৫ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের সেই প্রত্যাশা পূরণে একজন যোগ্য, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরীকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এ আসনের জনগণ ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে তাদের রায় দেবে। চট্টগ্রাম–১৫ আসনকে উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে শাহজাহান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে উপস্থিত ছিলেন। নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে। 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

1

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

2

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

3

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

4

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

5

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

6

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

7

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

8

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

9

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

10

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

11

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

12

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

13

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

14

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

15

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

16

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

17

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

19

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

20