জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

মো: ফখর উদ্দিন ।।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র‍‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

দন্ডপ্রাপ্ত দালালরা হলেন,দালাল মিলন (৩৫), হারুন (৩৪), সজিবকে (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, রতনকে (৩৮) ৩০ দিন, আকরাম হোসেনকে (২৫) ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) এবং মাসুদকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাহিরে ও ভিতরে দালাল চক্র রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিলো। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতো। তার বিনিময়ে তারা প্রাইভেট হাসপাতাল থেকে বড় অংকের কমিশন নিতো। এছাড়াও সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিতো। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৭ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেন।

নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্মে রোগীদের সেবা বিঘ্নিত হতো। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাণ্ড দেয়া হয়।

র‍‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ৭ দালালকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

1

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

2

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

3

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

4

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

5

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

6

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

7

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

8

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

9

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

10

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

12

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

13

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

14

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

15

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

16

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

17

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

18

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

19

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

20