মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানির দাড়ি পাল্লা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের যৌথ সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাতক দোয়ারা আসনের ১১ দলীয় প্রার্থী অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী সাদিক সালীম।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ছাতক উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন, নিজাম-ই-ইসলাম পার্টির ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ছাতক উপজেলা সভাপতি কবির আহমদ।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ ও সিলেট জেলার সাবেক সভাপতি  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী হায়দর, সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মহি উদ্দিন এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছাতক উপজেলা শাখার আহ্বায়ক তজমুল আলী।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিতি ছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি হাফিজ জুবায়ের আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি হাফিজ জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নেতা নূর আহমদ, কবির আহমদ, মাওলানা মুস্তাক আহমদ, ইসলাম উদ্দিন, শওকত আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ তোয়াফেল আহমদ, মাওলানা আব্দুর রহিম ও হাফিজ রেজাউল করিমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানিকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

1

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

2

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

3

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

4

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

5

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

6

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

7

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

8

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

9

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

10

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

11

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

12

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

13

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

14

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

15

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

16

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

17

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

18

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

19

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

20