জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত


মোঃ আব্দুল কুদ্দুস 

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিনা সুদে ঋণ কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠছেন বলে তিনি উল্লেখ করেন।

ইউএনও আরও বলেন, সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের সঠিকভাবে শনাক্ত ও তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, বিআরডিপি কর্মকর্তা রাজিবুল হাসান প্রমুখ।

এ ছাড়া সভায় সহকারী সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়া, ঈশ্বরদী প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সানোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সমাজসেবার গুরুত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

1

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

2

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

3

১৪ই ডিসেম্বর কলমে

4

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

5

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

6

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

7

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

8

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

9

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

10

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

11

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

12

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

13

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

14

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

15

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

16

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

17

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

18

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

19

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

20