Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার লণ্ঠিত মালামাল উদ্ধার

মোঃ সোহেল রানা
বগুড়ার শাজাহানপুর থানার চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) এর গলা কেটে হত্যা করে, ইজিবাইক ছিনতাই মামলার রহস্য উৎঘাটন, ছিনতাইকৃত ডিসিসড এর ইজিবাইক উদ্ধারসহ ৫ টি অটো উদ্ধার ও হত্যাকান্ডে ব্যবহৃত অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, রশি উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার মামলা নং-০৩, তাং-০৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। 
মামলার বাদীঃ মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬), স্বামী মৃত মোফাজ্জল হোসেন, সাং- খলিশাকান্দি, ৭ নং খোট্টপাড়া ইউনিয়ন।
বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে শাহ-সুলতান কলেজের দিক থেকে ঢাকা টু বগুড়া মহাসড়কের সংযোগস্থলে রাস্তার উত্তরপার্শ্বে তুতবাগানের প্রাচীর সংলগ্ন এলাকায় ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন মোফার লাশ পড়েছিল।

নিহত ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২), পিতা মৃত মোবারক আলী, সাং খলিশাকান্দি, ৭ নং খোট্টপাড়া ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া মোফা একজন ব্যাটারী চালিত ইজিবাইক চালক, প্রায় ২ বছর পূর্বে ব্যাটারী চালিত ইজিবাইকটির অনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা। প্রতিদিনের ন্যায় গত ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় ডিসিসড ইজিবাইক নিয়া ভাড়া চালানোর জন্য নিজ বাড়ী থেকে বের হয়ে যায়।

 একই তারিখ সন্ধ্যা ৭ টার সময় ইজিবাইক চালক ডিসিসড এর প্রতিবেশী মোঃ গোলাম মোস্তফার সাথে বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে দেখা হয়। গত ৫ নভেম্বর রাত সাড়ে ১২ টার সময় ডিসিসড'র স্ত্রী মোবাইল দিয়া ডিসিসড এর মোবাইল নাম্বার ০১৭৬৫-৩৯৯৭৬৪ তে ফোন মোবাইল নাম্বারটি বন্ধ পায়।

 পরে ডিসিসডকে খোজাখুজির একপর্যায়ে গত ৫ নভেম্বর সকাল ৯ টার সময় ডিসিসড এর ভাতিজা মোঃ জোবায়ের হোসেন শাজাহানপুর থানাধীন, বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে শাহ-সুলতান কলেজের দিক থেকে ঢাকা বগুড়া মহাসড়কের সংযোগস্থলে রাস্তার উত্তরপার্শ্বে তুতবাগানের প্রাচীর সংলগ্ন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী একজন ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে, সংবাদ পেয়ে উক্ত স্থানে উপস্থিত থাকা পুলিশ সদস্যদের নিকট থেকে  জানতে পারে যে, মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

পুলিশ সদস্যদের মোবাইলে উঠানো মৃতদেহের ছবি দেখে চিনতে পারে গত ৫ নভেম্বর সকাল সাড়ে ৬ টার সময় উক্ত মৃতদেহ উদ্ধার করেছে বলে জানতে পারি। পরে আরো নিশ্চিত হওয়ার জন্য ডিসিসড এর ভাতিজা, ডিসিসড এর শ্যালক ভাই ও ডিসিসড এর মেয়ের স্বামী তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় গিয়ে সিডিসড এর মৃতদেহ দেখে সনাক্ত করে।

 প্রাথমিক ধারনা করা হয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাই করার জন্য ডিসিসড মোফাজ্জল হোসেনকে গলা কেটে হত্যা করে
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সজিব @ ছোট সজিব (১৯), পিতা মোঃ ফিরোজুর রহমান @ টিটু, মোঃ সজিব @ বড় সজিব (২১), পিতা মোঃ মাসসুল হক মন্ডল, উভ সাং জয়শিং পশ্চিমপাড়া, থানা-ধুনট,বগুড়া।

উদ্ধারকৃত আলামত, ভিকটিমের নিকট থেকে  ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকসহ মোট ৫ টি ইজিবাইক। ইহা ছাড়াও আসামীদ্বয়ের নিকট থেকে ১ টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ২ টি রশি, লম্বা-৪ হাত করে, ১ টি থ্রি কোয়ার্টার রক্তমাখা হাফপ্যান্ট, ১৫ টি ব্যাটারি
 রহস্য উৎঘাটন ও গ্রেফতার প্রক্রিয়া জেলা গোয়েন্দা শাখা ও শাজাহানপুর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের লুন্ঠিত একটি বাটন মোবাইল ফোন অত্র মামলার সাক্ষী মোঃ সোহেল রানা (২২), পিতা মোঃ আমিনুর সরকার, সাং উত্তর নন্দিয়ার পাড়া, থানা ধুনট, বগুড়া এর নিকট থেকে উদ্ধার করে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাক্ষী মোঃ সোহেল রানা উক্ত বাটন মোবাইলটি ছোট সজিবের নিকট থেকে ৬০০ টাকা দিয়ে ক্রয় করে। উক্ত সূত্রের ভিত্তিতে সাক্ষী মোঃ সোহেল রানাকে সাথে নিয়ে ছোট সজিবকে তাহার নিকট বাড়ী থেকে গ্রেফতার করে এবং তাহার শয়ন কক্ষের বিছানার নিকট থেকে ১ টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ১ টি রশি, লম্বা-৪ হাত, ১ টি থ্রি কোয়ার্টার রক্তমাখা হাফপ্যান্ট জব্দ তালিকা মূলে উদ্ধার করে। ছোট সজিবের তথ্যমতে একই গ্রাম থেকে বড় সজিবকে গ্রেফতার করে এবং বড় সজিবের স্বীকারোক্তিতে ডিসিসড মোফাজ্জল হোসেন এর লুন্ঠিত ইজিবাইক উদ্ধারসহ আরো ৪টি অটো (সর্বমোট ৫ টি অটো) ও ১৫ টি ব্যাটারী জব্দ তালিকা মূলে উদ্ধার করেন। আসামীদ্বয় অন্যান্য পলাতক আসামীদের সহায়তায় উক্ত হত্যাকান্ড সংগঠিত করিয়াছে বলে জানায়।

 নিজেদের দোষ স্বীকার করে ধৃত আসামীদ্বয় ও সাক্ষী সোহেল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করবে, প্রাথমিকভাবে আশা করা হচ্ছে।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

1

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

2

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

3

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

4

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

5

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

6

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

7

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

8

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

9

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

10

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

11

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

12

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

13

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

14

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

15

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

16

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

17

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

18

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

19

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

20