জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম-১৫ আসনে বাড়ছে জনসমর্থন

মনির আহমদ আজাদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। দলটির মনোনীত প্রার্থী হলেন আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন। দীর্ঘদিন পর জোটমুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করায় এই আসনে বিএনপির জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্যঅতীতে একাধিকবার এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে নিজস্ব দলীয় প্রার্থী দিয়ে মাঠে নামা এবারের নির্বাচন বিএনপির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল বা গ্রুপিং না থাকাও নাজমুল মোস্তফা আমিনের জন্য একটি বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

নাজমুল মোস্তফা আমিন ব্যক্তিগত জীবনে মেধামনন ও মানবিক গুণাবলীর জন্য পরিচিত। স্থানীয়ভাবে তিনি একজন ভদ্রসদালাপী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে সুপরিচিত। ধর্মীয় চেতনা ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছেযা সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তার পারিবারিক ইতিহাসেও আধ্যাত্মিকতার ছাপ স্পষ্ট। তাঁর পিতা ছিলেন আধ্যাত্মিক জগতের বহুল আলোচিত ও সম্মানিত একজন ব্যক্তি। সেই ধারাবাহিকতায় পিতার পদাঙ্ক অনুসরণ করে নাজমুল মোস্তফা আমিন পীর-আউলিয়া ভক্ত হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি ঢাকার জৈনপুর দরবারে গিয়ে পীর এনায়েত উল্লাহ আব্বাসীর কাছ থেকে দোয়া গ্রহণ করেনযা ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন পীর-আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিরল সম্মানের আসন করে নিয়েছেন। তাঁর নির্বাচনী সফরে যেখানে যানসেখানে স্বতঃস্ফূর্ত জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতেতাঁর আচরণে অহংকার নেইআছে বিনয় ও আন্তরিকতাযা ভোটারদের আকৃষ্ট করছে।

সব মিলিয়েজোটমুক্ত নির্বাচনদলীয় ঐক্যব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও ধর্মীয়-আধ্যাত্মিক ভাবমূর্তি চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। আসন্ন নির্বাচনে এই আসনে ফলাফল কী দাঁড়ায়সে দিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

1

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

2

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

3

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

4

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

5

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

6

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

7

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

8

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

9

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

10

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

11

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

12

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

13

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

14

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

15

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

16

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

17

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

18

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

19

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

20