জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

আব্দুল্লাহ আল ফাহাদ 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের(৪৫) বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল।
সোমবার (১৫ ডিসেম্বর ) গভীর  ভোর রাতে উপজেলার আমিরাবাড়ী  ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ত্রিশাল থানা অভিযোগ সূত্র ও সরজমিনে
জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন  ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে প্রবাসে থাকেন। বাড়িতে উনার স্ত্রী,সন্তান ছাড়া আর কেউ থাকেন না।
ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশেপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রীলের গেইটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাকেজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙ্গা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নিবেন। 
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) মুঠোফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ। 
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ 
ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

1

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

2

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

3

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

4

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

5

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

6

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

7

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

8

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

9

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

10

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

11

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

12

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

13

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

14

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

15

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

16

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

17

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

18

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

19

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

20