জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

রিয়ন হোসেন
 

 ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে মহেশপুর থানায় কর্মরত থাকায় আনিস বর্তমানে মহেশপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সেখান থেকেই ডিউটিতে যোগ দিতে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিসকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা রুজু করা হবে।”

তিনি আরও জানান, নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

1

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

2

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

3

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

4

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

5

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

6

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

7

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

8

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

9

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

11

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

12

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

13

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

14

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

15

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

16

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

17

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

18

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

19

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

20