রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা ভবন অবরুদ্ধ

যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা প্রকাশ না করায় কলকাতার মধ্যশিক্ষা পর্ষদ (এসএসসি) দপ্তর অবরুদ্ধ করে রেখেছেন চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সোমবার বিকেল থেকে চলা আন্দোলনে মধ্যশিক্ষা ভবনের মধ্যে আটকা পড়েছেন পর্ষদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারসহ একাধিক কর্মকর্তা।

এর আগে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হওয়ায় আন্দোলনে নামেন নিজেদের ‘যোগ্য’ দাবি করা চাকরিচ্যুত ব্যক্তিরা। তাঁদের মূল দাবি, যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এ দাবির ভিত্তিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, ২১ এপ্রিল সন্ধ্যা ছয়টার মধ্যে এসএসসির ওয়েবসাইটে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কিন্তু নির্ধারিত সময়ে তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা সোমবার বিকেলে মধ্যশিক্ষা ভবন ঘেরাও করেন এবং রাতভর পর্ষদ কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার সকালেও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে।

এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশে কোনো নির্দিষ্ট নির্দেশ দেননি। আগের বৈঠকেও আন্দোলনকারীদের জানানো হয়েছিল, আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী তালিকা প্রকাশ করা হবে। এখনো সেই আইনগত পরামর্শ না পাওয়ায় তালিকা প্রকাশ সম্ভব হয়নি।’

এদিকে মঙ্গলবার সকালে ভবনের ভেতর থেকে দেওয়া এক বিবৃতিতে পর্ষদ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘এই আন্দোলনে এখন শুধু শিক্ষকেরা নয়, বহিরাগতরাও যুক্ত হয়েছেন।’

এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। তাঁরা অভিযোগ করেন, আন্দোলনকারীদের অপমান করার উদ্দেশ্যেই পর্ষদ চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

1

লাউয়াছড়া জাতীয় উদ্যান

2

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

3

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

4

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

5

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

6

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

8

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

9

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

10

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

11

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

12

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

13

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

14

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

15

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

16

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

17

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

18

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

19

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

20