জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ আ'লীগের ককটেল বিস্ফোরণ

 শাখাওয়াত হোসেন মোল্লা 

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ পাশে নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ককটেল বিস্ফোরণে বিএনপি নেতা কামাল জামান নূরুদ্দিন মোল্লার সমর্থক ৫-৬ বিএনপি'র নেতাকর্মীর গুরুতর আহত হয়েছেন।

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিবচর–জাজিরা সীমানা সংলগ্ন কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী লীগ ঘোষিত লকডাউনের সময় হঠাৎ করে এলাকায় তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকমীদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই বিএনপি নেতা কামাল জামান নূরুদ্দীন মোল্লার নির্দেশে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, এবং যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এসময়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,শাজাহান মোল্লা সাজু (৭২) জাহাঙ্গীর হাওলাদার (৪৫) তাতী দলের যুগ্ম আহ্বায়ক,শাজাহান মোল্লা-ইউনিয়ন বিএনপি নেতা,রনি বেপারী, যুবদল নেতা,ইমন ব্যাপারী।

আহতদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শিবচর থানার এক কর্মকর্তা বলেন,“ঘটনাস্থল পদ্মা দক্ষিণ থানা এলাকার মধ্যে পড়েছে। পদ্মা দক্ষিণ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”

পদ্মা দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজুসহ পাচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।”
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দখলের চেষ্টা চালায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধে গেলে, আ,লীগ সন্তাসীরা ককটেল ও অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।”

“আহত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করতে দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলেন, শিবচর উপজেলা এবং আশপাশের এলাকার নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এরা ঢাকা–ভাঙ্গা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়, গাড়িতে আগুন দেয় এবং ককটেল ও আগ্নেয়াস্ত্রসহ অবস্থান নেয়। বিএনপি নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পদ্মা দক্ষিণ থানা ও শিবচর থানা যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘটনা স্থান পরিদর্শন করে ঢাকা রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি, মোহাম্মদ আব্দুল মাবুদ।

উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাহাদাত হোসেন খান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

1

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

2

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

3

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

4

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

5

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

6

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

7

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

8

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

9

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

10

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

11

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

12

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

13

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

14

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

15

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

16

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

17

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

18

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

19

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

20