জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

 মো. মেহেদী হাসান 

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ১০ লক্ষ টাকার সরঞ্জাম জব্দের ঘটনার ৭ দিন পার 

হলেও অভিযুক্ত আবুল বাশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি প্রশাসন। অভিযানের দিন আবুল বাশার পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিস্ক্রিয়তায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আবুল বাশার।


অনুসন্ধানে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কৈইডাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে নকল দুধ উৎপাদনকারী আবুল বাশারের বাড়িতে গত ২৮ নভেম্বর (শুক্রবার) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তার হাজির হন। এসময় আবুল বাশার কৌশলে প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তারকে ম্যানেজ করে পালিয়ে যান। পরে সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান ওই বাড়িতে পৌঁছালে নকল দুধ উৎপাদনে সহায়তাকারী হিসেবে আবুল বাশারের স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় আবুল বাশারের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এরপরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের নিষ্ক্রিয়তায় ঘটনার ৭ দিন পার হলেও মামলা দায়ের হয়নি। এমনকি আবুল বাশারের দুধ সংগ্রহকারী চিলিং সেন্টার ফারুক ডেইরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রাণিসম্পদ অফিস।

এদিকে অভিযানের সময় আবুল বাশারের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হলেও উপজেলা প্রাণিসম্পদ অফিস এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামলার বিষয়টির দায় চাপাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও থানা প্রশাসনের উপর। অথচ দুগ্ধ সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আওতাধীন।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তার রোমিও বলেন, অভিযানের দিন মামলা করার সিদ্ধান্ত হলেও এখনো করা হয়নি। দুধের বিষয়টি প্রাণিসম্পদ দপ্তরের আওতাধীন হলেও মামলা করতে পারছি না। কারণ আমি প্রশাসনিক কর্মকর্তা নই। এ বিষয়ে মামলা করলে উপজেলা কিংবা থানা প্রশাসন করবে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নকল দুধ তৈরির ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা যায়। এতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আবুল বাশারের নকল দুধ তৈরির বিষয়টি থানা প্রশাসন অবগত আছে। তবে এখনো কেউ মামলা দায়েরের জন্য আবেদন করেনি। আবেদন করলেই মামলা রুজু করা হবে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন,  নকল দুধের বিষয়ে প্রাণিসম্পদ অফিস আইনগত ব্যবস্থা নিবে।  প্রাণিসম্পদ কর্মকর্তা এর দায় এড়াতে পারেন না। উপজেলা প্রশাসনের মিটিং এ বিষয়ে কথা বলা যেতে পারে।


ফটো ক্যাপশন: নকল দুধ তৈরিকারী আবুল বাশার।
 ও
গত ২৯ নভেম্বর অভিযানে জব্দ নকল দুধ তৈরি সরঞ্জাম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

1

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

2

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

3

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

4

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

5

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

6

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

7

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

8

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

9

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

10

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

11

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

12

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

13

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

14

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

15

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

16

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

17

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

18

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

19

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

20