জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও স্মৃতিচারণ

রেয়াজুল হক রেয়াজ

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আমেরিকা প্রবাসী দশগ্রামের কৃতি সন্তান ড. মতিন উদ্দিন আহমেদ এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফজলু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাস। এরপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মুক্তার আলী, মাস্টার নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান পাপলু, মিজানুর রহমান ময়না, ইউপি সদস্য রফিকুল ইসলাম মামুন, আক্তারুজ্জামান মেম্বার, যুবনেতা জইন উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাব উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ড. মতিন উদ্দিন আহমেদের শিক্ষা বিস্তারে অসামান্য অবদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করবে।
মিলাদ মাহফিল পরিচালনা করেন দশগ্রাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ওয়াহিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন নুরুল্লাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মুমিন দুদু। দোয়ায় মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

1

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

2

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

3

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

4

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

5

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

6

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

7

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

8

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

9

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

10

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

11

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

13

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

14

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

15

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

16

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

17

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

18

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

19

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

20