জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

 আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
 সোমবার (০৩ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ ও সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে    প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং বীজ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

1

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

2

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

3

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

4

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

5

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

6

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

7

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

8

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

9

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

10

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

11

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

12

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

13

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

14

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

15

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

16

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

17

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

18

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

19

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

20