জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর যাত্রা শুরু

 আল আমিন 

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ হাসান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক এবং খামার মালিক সৌরভ হাসান বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ দপ্তরের ডাক্তার সেলিম জাহাঙ্গীর সৌরভ।

এবারের প্রদর্শনীতে মোট ৩২টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে গরু, মহিষ, দেশি-বিদেশি জাতের ছাগল, হরিয়ানা প্রজাতির পাঠা, টার্কি, তিতির, খরগোশ, কবুতরসহ নানা প্রজাতির আকর্ষণীয় পশুপাখি প্রদর্শন করা হয়, যা দেখতে দর্শনার্থীদের ভিড় জমে যায়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হাসান আলী জানান, প্রদর্শনীটি সাত দিনব্যাপী চলবে।

এ সময় ইউএনও মোঃ সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, মেলাস্থলে অসুস্থ গরু-ছাগলের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে। তিনি এ বিষয়ে জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

1

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

2

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

3

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

4

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

5

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

6

রংপুরে ছেলের হাতে পিতা খুন

7

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

8

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

9

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

10

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

11

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

12

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

13

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

14

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

15

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

16

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

17

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

18

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

19

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

20