জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার


জুনাঈদ আল হাবিব 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, মাদক মামলা এবং বিভিন্ন পরোয়ানার ভিত্তিতে একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা–সহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হন মাহাবুবুর রহমান ভূঁইয়া ওরফে লিটন (৩৮)। তিনি উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা।

পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তি হলেন—মাহাবুব আলম, সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে।

মাদক মামলায় গ্রেপ্তার হন—কামা লাল (৪০), মো. হারুন অর রশিদ (৫৫) এবং নাজিরুন ইসলাম (৫৯)। তারা তিনজনই মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা।

এ ছাড়া গ্রেপ্তার হন মো. মাসুদ মিয়া (৩৪), সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এবং শাকিল আহম্মেদ (৩৮), যাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এনসিপির মানববন্ধনে হামলার অভিযোগে আটক করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ দলের এক নেতা, মাদক মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

1

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

2

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

3

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

4

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

5

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

6

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

8

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

9

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

10

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

11

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

12

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

13

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

14

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

15

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

16

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

17

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

18

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

19

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

20