জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজানের লাশ উদ্ধার


নাসির উদ্দিন
পিরোজপুর জেলার  ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালীর আব্দুল খালেকের ভবনের দোতলা থেকে মিজান নামক জনৈক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

১২/১১/২০২৫  বুধবার সন্ধ্যায় সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ীর ভবনে, তার ছেলে মহারাজের ব্যবহৃত দোতলা থেকে মিজান হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। 

সরেজমিনে জানা গেছে, নিহত মিজান হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি কালাইয়া সরকারী আবাসনে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। যখন রাজমিস্ত্রীর কাজ থাকতো না তখন স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতেন। 

সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে দাদন বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা গ্রহন করে। দাদনের টাকা নেয়ার পর থেকে তিনি এবং তার স্ত্রী আবাসনে অনুপস্থিত ছিলেন।

শাশুরীর মৃত্যুর সংবাদে শুনে মঙ্গলবার মিজান হোসেন আবাসনে আসেন। মিজানের আগমনের কথা জানতে পেরে আব্দুল খালেকের ছেলে মহারাজ ও শাহীনের নেতৃত্বে সঙ্গীয় ৪/৫ জন লোক নিয়ে কালাইয়া আবাসনে মিজানের নিজ ঘর থেকে তাকে জোর করে তুলে নিয়ে আসে।

মহারাজের মা মেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা জানান, ঘটনাটি শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানানো যাবে।

স্হানীয় সূত্রে জানা গেছে, মিজানকে তুলে আনার পর মহারাজের নেতৃত্বে তার সঙ্গীয়রা মিজানকে মারধরের একপর্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে দোতলায় আটকে রাখে। পরে সে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

1

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

2

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

3

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

4

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

5

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

6

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

7

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

8

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

9

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

10

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

11

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

12

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

13

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

14

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

15

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

16

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

17

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

18

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

19

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

20