জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম

শেখ তাইজুল ইসলাম  

বাগেরহাটের মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পরিবারের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রামপাল-মোংলা-বাগেরহাট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আজ ২৩ নভেম্বর ২০২৫ সকালে এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


গত ১৯ ১১ ২০২৫ ইং রাতে বৈদ্যমারী গ্রামের মোঃ তৈয়ব আলীর বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা ধারণা করছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোলপাতা ও কাঠের তৈরি বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী, নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।


অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাৎক্ষণিক জেলা বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভিডিও কলে ভুক্তভোগী তৈয়ব আলী কে সান্ত্বনা দেন এবং আজ ২৩ নভেম্বর রবিবার সকালে স্থানীয় বিএনপি  অঙ্গ  সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ, খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি), কাপড়-চোপড় ও গৃহস্থালি সামগ্রী তুলে দেন।


ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়ার সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য। এই কঠিন সময়ে বৈদ্যমারীর এই পরিবারটি সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দ্রুত তাদের পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন,অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়াটা খুবই মর্মান্তিক। আপাতত তাদের মাথা গোঁজার ঠাঁই এবং দুবেলা খাবারের ব্যবস্থা করতে আমরা এগিয়ে এসেছি। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে এই পরিবারের ঘর নির্মাণেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।

এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা  ও চিলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের উপস্থিতিতেই ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য ঘর নির্মাণে স্বেচ্ছাশ্রম দেওয়ারও ঘোষণা দেওয়া হয় ড. শেখ ফরিদুল ইসলামের এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

1

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

2

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

3

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

4

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

5

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

6

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

7

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

8

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

9

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

10

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

11

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

13

বর্ষাকালে

14

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

16

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

17

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

18

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

19

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

20