জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ​ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে রাতের আঁধারে একটি অসাধু চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানিয়ে আসছিলেন। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় প্রশাসন। ​এরই প্রেক্ষিতে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা ও কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করেন ইউএনও মুহসিয়া তাবাসসুম। ​অভিযান চলাকালে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে ড্রাইভারকে জরিমানা করা হয় এবং ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। অভিযানে বটতলা এলাকা থেকে ২০ হাজার এবং কাদরা থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।"
 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

1

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

2

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

3

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

4

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

5

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

6

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

7

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

8

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

10

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

11

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

12

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

13

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

14

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

15

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

16

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

17

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

18

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

19

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

20