জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের সরাসরি সাক্ষাৎ

মিজানুর রহমান

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের জন্য এক তাৎপর্যপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকলো ১৪ ডিসেম্বর। বাংলাদেশ দূতাবাস (তাসখন্দস্থ) নিযুক্ত মহামান্য রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম এদিন বিশকেকে আগমন করে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের সঙ্গে এক আন্তরিক ও ফলপ্রসূ ইন্টারেক্টিভ আলোচনা সভায় অংশ নেন।
উক্ত সভায় রাষ্ট্রদূত সরাসরি প্রবাসী শ্রমিকদের থেকেই বিভিন্ন অভিযোগ, সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে কিরগিজস্তানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এখান থেকেই ই-পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া চালু, পোস্টাল ভোটিং সিস্টেমসহ নাগরিক সেবা সহজীকরণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ই-পাসপোর্ট নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রদূত নিজেই। প্রবাসী বাংলাদেশীরা এই উদ্যোগকে তাদের দৈনন্দিন জীবনে এক যুগান্তকারী ও স্বস্তিদায়ক অগ্রগতি হিসেবে দেখছেন।
রাষ্ট্রদূতের এই সফর ও উদ্যোগ কিরগিজস্তানে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

1

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

2

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

3

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

4

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

5

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

6

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

7

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

8

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

9

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

10

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

11

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

12

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

13

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

14

দিনাজপুরে কৃষির নবযুগ

15

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

16

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

17

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

18

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

19

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

20