জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারুয়ার  
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে সংঘটিত এক হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের পক্ষ থেকে ১৯টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সোমবার (৩ নভেম্বর) সুনামগঞ্জ পৌরবিপণি মার্কেটের একুশে টেলিভিশন জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিআরব প্রবাসী মনোয়ারা বেগমের কন্যা মোছাঃ মরিয়ম আক্তার। তিনি বলেন, “গত ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৭টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতিপক্ষ আমাদের ১৯টি বাড়িঘর ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করে বিপুল ক্ষতি সাধন করেছে। স্থানীয় প্রভাবশালী মহল এ ঘটনায় জড়িত থাকলেও আমরা ন্যায্য বিচার পাচ্ছি না।”

ভুক্তভোগীরা আরও জানান, এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা চেয়ে গত রবিবার (২৬ অক্টোবর) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালত, সুনামগঞ্জে একটি মামলা দায়ের করেছেন হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া। মামলাটি দায়ের করা হয়েছে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধিত/২০০৯)-এর ৪ ও ৫ ধারায়।

এজাহারে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন— চান্দু মিয়ার পুত্র নুর ইসলাম (৪৫), আনোয়ার (৪২), কুদরত আলী (৩০), আছমত আলী (২৬), মনসুর আলী (২৪), নিলুফা বেগম (৫৫), সাদেক মিয়া (৫৯), ছমেদ আলী (৫০) ও তার পুত্র রুমালী (২৮), আজিল হক (২৪), তাহেরা (৪৫), রমিজ উদ্দিন (২৬), তমিজ উদ্দিন (২৫), নুরুল হক (৩২), সাজিল হক (২৮), সালাহ উদ্দিন (২৪), সামছুল হক (৩৫), আব্দুর রহমান (২৭), আব্দুল হামিদ (৪০), তারা মিয়া (২৪), জোসনা বেগম (৪৫), মরম আলী (৩০), মনহর আলী (৪৫), আকলিমা (৩৫), মনির হোসেন (২৪), খালেক মিয়া (২৮), কামরুল ইসলাম (২৬), আব্দুল হালিম (৩০), আব্দুল আহাদ (২৮), সাইকুল (৩০), খালেক (২৭), যমুনা বেগম (৪০), আব্দুল খালেক (৪০), আকবর আলী (৪৫), আবুল বাশার (৪৫), তফুর আলম (৪০), এমদাদুল হক (৪০), তোষা মিয়া (২৮), আলমগীর (৩৭), শেফালী (২৮), সেলিম মিয়া (৩৮), ফজলুল হক (৪৫) প্রমুখ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনার পর থেকে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা....

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

1

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

2

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

3

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

4

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

5

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

6

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

7

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

8

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

9

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

10

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

11

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

12

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

13

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

14

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

15

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

16

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

17

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

18

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

19

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

20