মো কামাল হোসেন
শাহরাস্তি চাঁদপুর -- প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যকালীন নির্বাচনে আজ, ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর প্রেসক্লাবের সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন মোঃ মঈনুল ইসলাম কাজল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফয়েজ আহমদ, মোঃ কামরুজ্জামান সেন্টু ও স্বপন কর্মকার মিঠুন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন করেছেন মোঃ জামাল হোসেন ও মোঃ মহিউদ্দিন। এছাড়া সহকারী রিটারনিং অফিসার ও প্রেসক্লাবের সহসভাপতি স্বজল পাল এবং সদস্য পদে মনোনয়ন পেয়েছেন জসিম উদ্দিন।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলেছে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছিল ২১ ডিসেম্বর, রবিবার দুপুর ২টা থেকে, এবং ২২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনী প্রচারণা চলেছে ২৩ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসবমুখর
পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে বিজয়ী সদস্যদের নাম ঘোষণা করা হবে।
মন্তব্য করুন