জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

সুমন আহমদ খান 
দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করে চৌহাট্টা এলাকা ছাড়েন।

এর আগে সকাল ১২টার দিকে ১১ দফা দাবিতে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের প্রধান দাবি ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া।

বিকেলে শ্রমিক নেতাদের এক প্রতিনিধি দল সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাত শেষে ইউনিয়নের আহ্বায়ক মাসরুখ জলিল জানান, কমিশনার সময় চেয়েছেন, তাই রোববার পর্যন্ত আমরা অবরোধ স্থগিত করছি। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভের কারণে দীর্ঘ সময় চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় অবস্থান নেয়।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্ত অমানবিক ও অন্যায়। এটি পরিবেশবান্ধব এবং নিম্নআয়ের মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। প্রশাসনের উচিত ছিল নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদান, নিষেধাজ্ঞা নয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এতে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর প্রতিবাদেই বুধবারের এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

1

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

2

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

3

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

4

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

5

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

6

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

7

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

8

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

9

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

10

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

11

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

12

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

13

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

14

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

16

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

17

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

18

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

19

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

20