জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

শাহাদাত হোসেন 
চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের মরহুম আবদুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনাম পাটোয়ারীর পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে।নিহতরা হলেন চৌদ্দগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবী বেগম, মেয়ে সাদিয়া হক, ছেলের বউ ফারজানা লিজা, ছেলের শ্বাশুড়ি ও শালিকা।চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “একটি বাস ও একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

1

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

2

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

3

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

4

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

5

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

6

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

7

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

8

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

9

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

11

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

12

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

13

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

14

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

15

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

16

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

17

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

18

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

19

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

20