জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসারে মঙ্গলবার (১১ নভেম্বর) আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসার এবং ভর্তিহার বৃদ্ধির লক্ষ্যে এই আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আউটরিচ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আউটরিচ ক্যাম্পেইনে অংশগ্রহন করে। এই অনুষ্ঠানের অর্থায়নে ছিলেন ASSET প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

1

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

2

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

3

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

4

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

5

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

6

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

7

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

8

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

9

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

10

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

11

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

12

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

13

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

14

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

16

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

17

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

18

আজ মাদারীপুর মুক্ত দিবস

19

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

20