জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা

সোহেল আরমান  

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যক্তিদের চট্টগ্রাম শহরে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত বেশিরভাগই চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী, অস্ত্র, মাদকসহ নানা মামলার আসামি। তালিকায় রাষ্ট্রদোহীতার মামলায় কারাগারে আটক সনাতন জাগরণী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও রয়েছে।

পুলিশের প্রকাশ করা এ তালিকায় ৪ নম্বরে আছে চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক শওকত আজম খাজার নাম।

৩৩০ জনের এই তালিকার ১৮০ নম্বরে আছে সাবেক সিটি মেয়র আ জ নাছির উদ্দিন, ১৮৭ নম্বরে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম, ১৮৮ নম্বরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ২৩৯ নম্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, ২৪০ নম্বরে ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর নাম রয়েছে।

এছাড়াও সাবেক সংসদ সদস্য ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নোমান আল মাহমুদের নাম আছে তালিকায়।

তালিকায় চট্টগ্রামের কুখ্যাত ও শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগেরই নাম আছে। এরমধ্যে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, তার সহযোগী ছোট সাজ্জাদ, রায়হান, বোরহান, শহীদুল ইসলাম বুইশ্যার নামও আছে। যাদের অনেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আকতার তামান্নার নামও আছে তালিকায়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলরদের নামও তালিকার ২০০ থেকে ২৩৮ নাম্বার পর্যন্ত সিরিয়ালে। বিভিন্ন কাউন্সিলরদের নামের সঙ্গে ২২৭ নম্বরে আছে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নামও। যিনি গত নভেম্বরে মৃত্যুবরণ করেন।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাইফুল আলম লিমনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের অনেকের নাম আছে।

তালিকায় সন্ত্রাসীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামের বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সিআরপিসি অনুযায়ী আমি কোন দল চিনি না। সন্ত্রাসী চিনি। যাদের নাম এসেছে তারা পুলিশের চোখে লিস্টেড ক্রিমিনাল।’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালিকাভুক্তদের চট্টগ্রাম শহরে প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

1

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

2

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

3

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

4

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

5

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

6

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

7

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

8

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

9

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

10

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

11

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

12

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

13

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

14

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

15

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

16

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

17

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

18

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

19

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

20