জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

মোঃইকবাল হোসাইন

ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সভাপতি পদে একমাত্র মো. আককাস সিকদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল আমিন তালুকদার ও আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ।

সহ-সভাপতি (২টি পদ) হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. মাসউদুল আলম, মো. জিয়াউল হাসান পলাশ, শফিউল আজম টুটুল ও দুলাল সাহা। সহ-সাধারণ সম্পাদক পদে মো. শফিউল ইসলাম সৈকত ও অলোক সাহা মনোনয়ন নিয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আ. মান্নান তাওহিদ ও রতন আচার্য, কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান ও মিজানুর রহমান টিটু মনোনয়ন সংগ্রহ করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মো. উজ্জল রহমান ও জহিরুল ইসলাম জলিল। নির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, এস. এম. রেজাউল করিম, মো. মঈনুল হক লিপু, মো. আজমির হোসেন তালুকদার, তরুণ সরকার ও কে. এম. সবুজ।

সভাপতি ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আককাস সিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং মো. রাজু খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৭ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

1

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

2

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

3

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

4

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

5

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

6

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

7

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

8

শামীম তালুকদার স্ব পদে বহাল।

9

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

10

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

11

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

13

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

14

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

15

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

16

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

17

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

18

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

19

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

20