জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনায় স্বতন্ত্র শিখা

আল আমিন  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় বিধিনিষেধ থাকলেও জমে উঠেছে জয়পুরহাট-১ আসনের নির্বাচনী পরিবেশ। প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী মাঠে সরব থাকলেও ছোট দলগুলোর উপস্থিতি তুলনামূলক কম। এদিকে নারী ভোট ও তরুণদের সমর্থন নিয়ে জয়ের আশায় মরিয়া স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা।
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ২০১৪ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল। ওই সময়ের সংসদ সদস্য ছিলেন সামছুল আলম দুদু। সরকার পতনের পর রাজনৈতিক পালাবদলে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে এসেছে আসনটি।
এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। গত ৫ আগস্টের পর থেকেই তিনি নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে এলাকায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারসহ নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদও দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি বিশেষভাবে নারী ভোটারদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন।
এছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে তৌফিকা দেওয়ান, বাসদ থেকে ওয়াজেদ পারভেজ, এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান ও খেলাফত মজলিসের আনোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মনোনয়ন হলফনামায় ত্রুটির কারণে বাতিল হলেও আপিলে তা পুনরুদ্ধার হয়। বর্তমানে এ আসনে মোট বৈধ প্রার্থী ৭ জন।
বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন,
‘অংশগ্রহণমূলক যেসব নির্বাচন হয়েছে সবগুলোতেই এই আসনে বিএনপি জয় পেয়েছে। আমি দীর্ঘদিন ছাত্রদল ও দলীয় বিভিন্ন পদে থেকে সাধারণ মানুষের পাশে থেকেছি। অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি। জনগণের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। নির্বাচিত হলে জয়পুরহাটে মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম ও পার্ক স্থাপন করব।’
জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন,
‘আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জয়পুরহাট গড়তে চাই। নারীর অধিকার নিশ্চিত করব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় পাব।’
স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন,
‘মানুষের জন্য কাজ করেছি, নিজের অর্থ ব্যয় করেছি। নারী ও তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি আমিই জয়ী হব।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান,
‘নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ৪টি সেনাবাহিনীর ক্যাম্প, আইনশৃঙ্খলা বাহিনী ও অনুসন্ধান কমিটি মাঠে কাজ করছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
ভোটাররা বলছেন, দল নয়—সৎ ও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

1

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

2

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

3

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

4

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

5

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

6

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

7

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

8

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

9

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

10

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

11

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

12

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

13

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

14

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

15

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছি

16

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

17

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

18

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

20