জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

 মোঃ মশিউর রহমান।।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নের ১০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও সহমর্মিতা পৌঁছে দেন ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।
তিনি বলেন, "তারেক রহমান সব সময় আপনাদের পাশে আছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পূজার পরিবেশ নিশ্চিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।"

ইউনিয়নভিত্তিক পূজা পরিদর্শন ও উপস্থিত নেতৃবৃন্দ:

১নং এলুয়াড়ী ইউনিয়ন (৫টি মণ্ডপ):
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


৩নং কাজিহাল ইউনিয়ন (৩টি মণ্ডপ):
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।


৪নং বেতদিঘী ইউনিয়ন (২টি মণ্ডপ):
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দ।


এ সময় তিনি সকল পূজা মণ্ডপে গিয়ে বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অন্যতম লক্ষ্য। আমরা সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে চাই।”
এছাড়া উপস্থিত ছিলেন কারা নির্যাতিত চেয়ারম্যান ও ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম মাস্টার, যিনি একইসাথে ফুলবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বিএনপির কেন্দ্রীয় আহ্বান অনুযায়ী, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং দলীয়ভাবে পূজামণ্ডপগুলোতে সহমর্মিতা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

2

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

3

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

4

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

5

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

6

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

7

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

8

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

9

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

10

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

11

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

12

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

13

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

14

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

15

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

16

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

17

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

18

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

19

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

20