জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

মানিক মিয়া
সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এমনিতেই পর্যটন সমৃদ্ধ এলাকা হওয়াতে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে ভ্রমণের জন্য আসা পর্যটকদের বহনকারী গাড়ীর আনাগোনা বেশি তাই কোম্পানীগঞ্জ মহাসড়কটি ব্যস্ততম সড়কের একটি। তারপরে ও মহাসড়কে যত্রতত্র গাড়ী পার্কিং করে রাখায়
এতে করে অনেক প্রাণহানি হচ্ছে যার ক্ষতি অপূরণীয়। আর এই দুর্ঘটনা ঘটার মূল কারণ হিসেবে যা স্হানীয় লোকমুখে উঠে আসে,রাস্তার উপরে পার্কিং এর অন্যতম কারণ,ইচ্ছে মতো
যেখানে-সেখানে চলছে এরিয়া ছাড়া গাড়ি রাখা। এসবের কারণে এপর্যন্ত যতগুলো সড়ক
দুর্ঘটনা ঘটেছে তার ৭৫ ভাগই রাস্তার উপর গাড়ি রাখার কারণে ঘটেছে বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। এদিকে ক্ষয়ক্ষতির শিকার, ভুক্তভোগী পরিবার এবং সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় রাস্তার উপরে গাড়ি রাখার কারণে। রাস্তা পার হওয়ার সময় বা শাখা রোড থেকে মেইন রোডে গাড়ি উঠার সময় গাড়ির জন্য দু পাশ দেখা যায় না এ অবস্থায় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের গেইটের ৮ থেকে ১০ গজ উত্তর পাশ থেকে লাচুখাল বাজার,পর্যন্ত রাস্তার উপর ট্রাকের দীর্ঘ সারির লম্বা অবস্থান, কোম্পানীগঞ্জ ট্রাফিক পুলিশ সদস্যরাও এখানে ডিউটি করেছেন  তবুও ট্রাক গাড়ির জটলা সৃষ্টির কারণে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ্য যে-এই দৃশ্যটা আগে সবথেকে বেশি ছিল চকবাজার (বউ বাজারে) ও সাকেরা এলাকায়। এদিকে কোম্পানীগঞ্জ টুকের বাজারের স্ট্যান্ডের আশেপাশে যত্রতত্র ব্যাটারি চালিত অটো পার্কিং করে রাখে এতে করে আরো বেশি জনদূর্ভোগের সৃষ্টি হচ্ছে মানুষের প্রচুর ভিড়ে ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। মাঝে মধ্যে ১-২জন পুলিশকে দেখা যায় পরিস্থিতি সামালে নিয়োজিত থাকতে। অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে  ভোলাগঞ্জ মহাসড়কে পুলিশ চেকপোস্ট থাকা সত্ত্বেও চেকপোষ্টের ২০ গজ উত্তর দিক থেকে রাস্তার উপরে গাড়ির অবাধ লাইন। জনসাধারণের দাবি এখানে ট্রাফিক কন্ট্রোল এর দায়িত্ব যারা পালন করে তাদের ভূমিকা দায়সারা টাইপের। কয়েকবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও এর কোন প্রতিকার মিলেনি এখনও। স্হানীয় জনমনে নেতিবাচক প্রশ্ন দেখা দিয়েছে এখানে প্রশাসনের ভূমিকা ধীরগতির। রাস্তার উপরে যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ না করলে সড়ক দুর্ঘটনা কখনোই কমানো সম্ভব নয় বলে মনে করে কোম্পানীগঞ্জ উপজেলাবাসী
পরিস্থিতি উন্নয়নে স্হানীয় প্রশাসনের ভূমিকা
আরও গতিশীলতা আনা প্রয়োজন।।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ট্রাফিক পুলিশের
দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট পাংকু তালুকদার
এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ইতোমধ্যে
আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি মহাসড়কে থাকা গাড়ীগুলো পার্কিং এরিয়ায় রাখার অনুরোধ ও জানিয়েছি। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার পলাশ তালুকদার বলেন, আমি নিজেও প্রায় সময়ে অভিযানে বের হলে গাড়ির
পার্কিং দেখতে পাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতি নিয়ে শিগগিরই অভিযান নামবে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

1

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

2

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

3

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

4

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

5

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

6

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

7

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

8

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

9

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

10

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

11

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

12

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

13

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

14

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

15

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

16

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

17

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

18

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

19

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

20