জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

 আবু সায়েম

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ নিয়ামতপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
নওগাঁ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রাতদিন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। জেলার প্রতিটি থানা ও ইউনিটের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
এসময় পুলিশ সুপার মহোদয় তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, নিয়মিত ও কার্যকর টহল জোরদারকরণ এবং মাদকবিরোধী অভিযান আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি গতিশীলতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য থানার সকল অফিসার ও ফোর্সকে আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে নিয়ামতপুর থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

1

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

2

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

3

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

4

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

5

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

6

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

8

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

9

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

10

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

11

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

12

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

13

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

14

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

15

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

16

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

17

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

18

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

19

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

20