জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

বিশ্বজিৎ সরকার
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে পেয়াজের বাজারে যেন আগুন; প্রতি কেজিতে বেড়েছে পুরো ৪০ টাকা।

গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বাজারে ১২০ টাকা দামে মিলছে। সবজির বাজারেও একই চিত্র কিছু কিছু সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধির ধাক্কায় ক্রেতাদের নাভিশ্বাস।

নিমতলা বাজারের দোকানদার মোঃ জুনায়েদ বলেন, বাজারে খুব বেশি সময় পরপর পণ্যের দাম ওঠানামা করে। কিন্তু এবার একসাথে অনেকগুলোর দাম বেড়ে গেছে। বিশেষ করে পেয়াজের দাম তো চোখে পড়ার মতো বেড়েছে। শসা আগে ছিল ৭০, এখন ১০০ টাকা। পটল ৫০ থেকে ৬০, বেগুন ৭০-৮০ থেকে আরও বেশি। সিম ৬০ টাকা থেকে হঠাৎ ১৬০ টাকায়। আলু ২০ থেকে ২৫, টমেটো ১২০ থেকে এখন ১৪০। দেশি আদা ১১০ থেকে ১২০, ইন্ডিয়ান আদা ১৮০ থেকে ২০০ টাকা হয়েছে। তবে সয়াবিন তেলের বাজার এখনো পূর্বের দামেই রয়েছে।

নিত্যদিনের এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি ভোগাচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষকে। রিকশা চালক মাবুব হোসেন বললেন,
দিন দিন সবকিছুর দাম বাড়তেছে। বউ-পোলাপান নিয়া খাইয়া বাঁচাটাই এখন কষ্ট। দাম বাড়লে আমাদের ভাড়া তো বাড়াতে পারি না। এভাবে যদি চলতে থাকে, একসময় না খাইয়াই মরতে হইবো।

অন্যদিকে সরকারি চাকরিজীবী সোয়েব আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন,
নিত্যপণ্যের দাম যেভাবে লাগামছাড়া হয়ে বেড়ে যাচ্ছে, তাতে সংসার চালানো সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। শীতকালীন মৌসুমে যখন সবজির উৎপাদন বেশি থাকে, তখন দাম কমার কথা কিন্তু হচ্ছে উল্টোটা। বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি এখন জরুরি।

ক্রমাগত মূল্যবৃদ্ধির এই চাপ সাধারণ মানুষের জীবনে এক নতুন সংকট তৈরি করছে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

1

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

2

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

3

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

4

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

5

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

6

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

7

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

8

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

9

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

10

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

11

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

12

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

13

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

14

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

15

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

16

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

17

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

18

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

19

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

20