জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

মামুন মাস্টার

টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া ৩নং ওয়ার্ডের হাউজিং স্টেট মাঠের দক্ষিণ পাশে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ আতিক হাসান (২২)। তিনি কাকুয়া সোনালী মোড় এলাকার মোঃ শমসের আলীর ছেলে এবং সাবেক কাউন্সিলর হেলাল ফকিরের বাসার ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী আতিককে তার বাসার পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার গলায় বাঁধা ছিল স্ত্রী বন্যার ব্যবহৃত জর্জেটের ওড়না। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী বন্যা বলেন,

“ঘটনার দুই দিন আগে আতিক একা একাই কাঁদছিলেন। বলছিলেন— ‘আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমি একা।’ এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।”

পুলিশ জানিয়েছে, মরদেহটি টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা জানতে তদন্ত চলছে

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, আতিক ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের যুবক। তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে, যা উদঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

1

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

2

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

3

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

4

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

5

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

6

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

7

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

8

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

9

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

10

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

11

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

12

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

13

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

14

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

15

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

16

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

17

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

19

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

20