জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

জুনাঈদ আল হাবিব 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এক রাতে তিনটি গ্রামে ধারাবাহিকভাবে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল ব্রাহ্মণগাতী, চারাকোনা ও চন্দ্রনগর গ্রামের তিনটি বাড়িতে তালা ভেঙে ঢুকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

"ব্রাহ্মণগাতীতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়া উদ্দিনের বাড়িতে চুরি,
ব্রাহ্মণগাতী গ্রামের অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট মো. জিয়া উদ্দিন বলেন, চোরেরা ঘরের দরজার তালা ভেঙে ট্রাঙ্ক ও লাগেজ তছনছ করে প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২৩ হাজার টাকা নিয়ে যায়। তিনি জানান, ঘরের জিনিসপত্র সম্পূর্ণভাবে উলটপালট অবস্থায় পাওয়া যায়।

"চারাকোনায় মজিবুর রহমানের ঘর থেকে ১৫ হাজার টাকা চুরি,
চারাকোনা গ্রামের মো. মজিবুর রহমান জানান, একই রাতে তার ঘরের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। তিনি আতঙ্কের মধ্যে রাত কাটানোর কথা জানান।

" চন্দ্রনগরে আলী আকবরের ঘর থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেয় চোরচক্র,
চন্দ্রনগর গ্রামের মোহাম্মদ আলী আকবর বলেন, গভীর রাতে চোরেরা তার ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের জিনিসপত্র তছনছ করে।

তিনজনই একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা
এক রাতেই একই ইউনিয়নের একই ওয়ার্ডে তিনটি বাড়িতে চুরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, একই সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছেন এলাকাবাসী।

এখনও পর্যন্ত পুলিশকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি

ঘটনার পরও তিনজন ভুক্তভোগীর কেউই এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

1

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

2

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

3

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

4

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

5

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

6

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

7

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

8

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

9

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

10

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

11

হেমন্ত হাওয়া

12

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

13

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

14

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

15

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

16

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

17

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

18

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

19

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

20