জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিয়ামতপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ সোনার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ রুহুল আমিন মুক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহনেওয়াজ চৌধুরী সবুজ, যুগ্ম আহ্বায়ক, নিয়ামতপুর উপজেলা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন—আরিফুল ইসলাম, মামুন কবির মতিন, মোখলেসার রহমান, নুহু আলম, মোবাস্বের হাসান চৌধুরী, কাউছরুল ইসলাম রতন, মেহেদী হাসান আনন্দ, আইনুল মেম্বার, জাহাঙ্গীর আলম ও সালাউদ্দীন সিরাজী পলাশসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

1

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

2

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

3

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

4

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

5

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

6

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

7

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

8

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

9

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

10

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

11

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

12

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

13

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

14

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

15

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

16

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

17

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

18

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

19

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

20