জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানববন্ধন

সাব্বির হোসাইন আজিজ

মাদারীপুরে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে নিহত আব্বাসের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার-ফ্যাস্টুন হাতে দু'ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ ও মানবন্ধনে বক্তারা নিহত আব্বাস চৌধুরীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনের আগে নিহতের স্বজন ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়।

জানা গেছে, গত ১৪ জানুয়ারী সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আব্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। ১৮ জানুয়ারী দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা যায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে নিহত আব্বাসের মরদেহ নিয়ে আসা হয়  মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আব্বাসের মৃত্যুতে দোষীদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন সান্টু, নিহতের বোন সাহিনুর বেগম, ইকবাল ফরাজী, নিয়ন হাওলাদার, রাসেল হাওলাদারসহ অনেকেই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম মামলা দায়ের করেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

1

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

2

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

3

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

4

দরিদ্রদের মাংস গেল কার পাতে

5

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

6

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

7

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

8

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

9

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

10

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

11

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

12

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

13

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

14

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

15

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

16

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

17

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

18

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

19

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

20