জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী আঞ্চলিক সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ঠিকাদার ও সাব-ঠিকাদাররা চুক্তির শর্ত উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছেন।

‎স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে সাব-বেজ তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ও বালু। চুক্তি অনুযায়ী যেখানে সড়কের দুই পাশে তিন ফিট প্রশস্ত ও মানসম্মত সোল্ডার নির্মাণের কথা, সেখানে খাল থেকে কাদামাটি তুলে সরু করে সোল্ডার তৈরি করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে সোল্ডার ধসে পড়ে সড়কের দুই পাশে বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।
‎উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের “উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলা সদর থেকে কাটাগাড়ী পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক মেরামতের কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্স। 

‎এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ১৩৭ টাকা, আর চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ১৯৫ টাকা।
‎এই প্রকল্পের সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন সিরাজগঞ্জের মির্জা সাইফুল ও মাহবুব চৌধুরী। তবে এলাকাবাসীর অভিযোগ, তারা চুক্তি অনুযায়ী কাজ না করে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করছেন।

‎এলাকাবাসীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৭ ডিসেম্বর ১১০ জনের স্বাক্ষরসংবলিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। জেলা প্রকৌশলীর কার্যালয়কেও একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটাগাড়ী আঞ্চলিক সড়কের ভাদাশ ও সেরাজপুর গ্রাম এলাকায় কয়েকজন শ্রমিক খাল থেকে কাদামাটি তুলে সড়কের সোল্ডারে ফেলছেন। এছাড়া ভোগলমান চার মাথা এলাকায় নিম্নমানের ইট ও খোয়া স্তূপ করে রাখা হয়েছে।

‎এ বিষয়ে উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহাব মনির বলেন,
‎“মির্জা সাইফুল ও মাহবুব নামের দুই সাব-ঠিকাদার চুক্তি অনুযায়ী কাজ করছেন না। ল্যাব টেস্ট ছাড়াই স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের খোয়া মজুদ ও ব্যবহার করা হচ্ছে। 
‎এছাড়া সড়কের দুই পাশে কাদামাটি দিয়ে সরু করে সোল্ডার তৈরি করা হচ্ছে।”


‎মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সাব-ঠিকাদার মির্জা সাইফুল ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর রিসিভ করেননি। অপর সাব-ঠিকাদার মাহবুব চৌধুরী পরে কথা বলবেন বলে ফোন রাখলেও এরপর আর যোগাযোগ পাওয়া যায়নি।

‎উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান,চুক্তির শর্ত অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য সাব-ঠিকাদারদের একাধিকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।”

‎এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, “বিষয়টি আমি দেখছি, যা করা সম্ভব সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
‎সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন,
‎“কাটাগাড়ী সড়ক মেরামত কাজে অনিয়মের অভিযোগ ডাকযোগে পেয়েছিলাম। আপনার মাধ্যমে বিষয়টি আবার জানতে পারলাম। জেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”


‎এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ আরও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

1

ধামরাইয়ে স্বপ্নডানার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়

2

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

3

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

4

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

6

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

7

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

8

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

9

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

10

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

11

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

12

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

13

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

14

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

15

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

16

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

17

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

18

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

19

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

20