জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড


মোঃ জাকে উল্লাহ


পরিবেশ ও ফসলি জমি রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে টপসয়েল কর্তন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করা হয়।
প্রশাসন সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান 

করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকার (২২)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া সুমন মোল্লা ও ইমরান হোসেনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়গঞ্জ। তিনি বলেন, “রাতের আঁধারে টপসয়েল 

কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

1

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

2

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

3

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

4

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

5

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

6

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

7

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

8

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

9

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

10

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

11

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

12

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

13

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

14

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

15

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

16

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

17

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

18

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

19

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

20