জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

 শাহাদাৎ বাবু 


নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে বিআরটিসি ডিপোতে 
রাখা দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ ভস্মীভূত গেছে। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে ডিপো এলাকায় আগুনের শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুটি বাস পুরোপুরি ভস্মীভূত হয়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআরটিসি সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার দাবি, এটি স্পষ্ট নাশকতার ঘটনা। 

তিনি বলেন, ‘আজই আমার বদলি হওয়ার কথা ছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসতে অনাগ্রহী। আমার ধারণা, বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কাজটি খুবই প্রফেশনালভাবে করা হয়েছে।’

তিনি আরও বলেন, স্থানীয় সহকর্মী ও এলাকাবাসীরা সবসময় সহযোগিতাপূর্ণ ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ও কোনো সমস্যা হয়নি। তাই এটি সাধারণ মানুষের কাজ নয় পরিকল্পিত অপকর্ম।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

1

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

2

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

3

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

4

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

5

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

6

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

7

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

8

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

9

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

10

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

11

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

12

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

13

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

14

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

15

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

16

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

17

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

18

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

19

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

20