জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

 মো. রাসেল মিয়া 
​আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর (কুমিল্লা-৩) আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
​মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ-এর সভাপতিত্বে, জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহাগ-এর সঞ্চালনায় 
​সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল এবং ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. শরীফ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
​সভায় বক্তারা বলেন, মুরাদনগরে বিএনপির দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাতকে শক্তিশালী করতে জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় থাকার এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
​উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের প্রস্তুতি সভা তৃণমূলের কর্মীদের মনোবল চাঙ্গা করবে এবং আসন্ন সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

1

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

2

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

3

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

4

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

5

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

6

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

7

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

8

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

9

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

10

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

11

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

12

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

13

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

14

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

15

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

16

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

17

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

18

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

19

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

20