জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

এসকে এম মহসিন রেজা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ (কয়রা- পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা জেলা বিএনপি'র (ভারপ্রাপ্ত) সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পীকে বিজয়ী করতে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে কর্মীসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২৫) বিকেল ৪:৩০ মিনিটের সময় কয়রা কলেজ মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। 
কয়রা উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব জিএম মাওলা বক্সের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার বিএনপির আহবায়ক জনাব মনিরুজ্জামান মন্টু। 
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী জনাব মনিরুল হাসান বাপ্পি। 
কর্মীসভায় খুলনা জেলা বিএনপির সদস্য জনাব এম এ হাসান এর পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক জনাব ডাক্তার আব্দুল মজিদ, খুলনা জেলার বিএনপির সদস্য আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, মনিরুজ্জামান বেল্টু, রফিকুল হাসান, আব্দুল মালেক, আশরাফুল ইসলাম নুর, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শরিফুল আলম, মুস্তাফিজুর রহমান, গাজী সিরাজুল ইসলাম, আব্দুর রহিম সানা, প্রবাসক আবুল কালাম আজাদ, জি এম রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, শেখ  সিরাজুল ইসলাম, এফএম মনিরুজ্জামান মনি, জামাল ফারুক, কয়রা থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, এসানুর রহমান, আকরাম হোসেন, আবুল কালাম আজাদ কাজল, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, মহিলা দলনেত্রী দিলরুবা খাতুন, শ্রমিক দল নেতা আকবর হোসেন, আব্দুর রউফ ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। 
কর্মী সভায় বক্তারা মনিরুল হাসান বাপ্পীকে করার জন্য সকল নেতাকর্মীকে একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনের দলীয় শক্তি বৃদ্ধি ও সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের সাড়া ছড়িয়ে দেওয়ার  উপর গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

1

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

2

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

3

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

4

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

5

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

6

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

7

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

8

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

9

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

10

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

11

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

12

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

13

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

14

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

15

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

16

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

17

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

18

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

19

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

20