জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছেলে মন্টু সরদারের

জাহিদুল ইসলাম (জাহিদ)  

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মন্টু 

সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।স্থানীয়রা জানান, নিহত যুবকের 

মানসিক অসুস্থতা ছিল।
রোববার সকাল পৌনে দশটার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি 

রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ভালকি রেল সেতু এলাকার 

পশ্চিম পাশের মাঠে বাবাকে ভাত দিতে যান মন্টু সরদার। বাবাকে ভাত দিয়ে ফেরার 

পথে ভালকি রেল সেতু পার হয়ে বাড়ি ফেরার সময় সেতুর উপরে রাজশাহী থেকে 

ছেড়ে আসা চিলাহাটিগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে 

রেল লাইন থেকে পাশে ছিটকে পড়েন ওই যুবক। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে 

মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেললাইন থেকে তুলে বাড়ি নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঘটনার সময় আমি লাইনের 

কিছুটা দূরে বসে ভাত খাচ্ছিলাম। ছেলেটি বাবাকে ভাত দিয়ে ফিরে যাওয়ার সময় 

রেল ব্রিজের উপরে উঠলে ট্রেন দেখে তাকে আমরা ডাকাডাকি করি।
কিন্তু সে কানে শুনতে পায়নি। ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান জানান, তিতুমীর ট্রেনে কাটা 

পড়ে যুবকটি মারা গেছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে যাওয়ায় সান্তাহার 

রেলওয়ে থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসেনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

1

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

2

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

3

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

4

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

5

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

6

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

7

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

8

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

9

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

10

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

11

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

12

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

13

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

14

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

15

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

16

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

17

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

18

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

19

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

20