জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

মোঃ নাছির উদ্দিন  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মাতুর বাড়ি বিশ্বরোড থেকে শুরু হয়ে জগন্নাথপুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলটি।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা এখনো বিদেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতারা এ ধরনের দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—জনগণকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বিজয়ে রূপ দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

1

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

2

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

3

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

4

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

5

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

6

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

7

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

8

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

9

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

10

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

11

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

12

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

13

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

14

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

15

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

16

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

17

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

18

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

19

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

20