জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ও মতবিনিময় অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সচেতনতামূলক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে যৌথ মহড়াটি শুরু হয়। পুলিশের একাধিক গাড়িবহর সাইরেন বাজিয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগায়।
যৌথ মহড়ায় নেতৃত্ব দেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তাঁদের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও মহড়া পরিচালনা করে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এ ধরনের যৌথ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

1

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

3

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

4

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

5

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

6

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

7

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

8

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

9

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

10

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

11

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

12

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

13

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

14

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

15

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

16

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

18

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

19

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

20