জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস.এম. পারভেজ 

ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া ও বিরনারায়ন গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ও সম্প্রতি ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ‎মো. বজলুর রহমান রাঢ়ী। রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎মো. বজলুর রহমান রাঢ়ী অভিযোগ করেন, তিনি ও তার পরিবার সাবকবলা দলিল ও রেকর্ড অনুযায়ী প্রায় ৬ একর ৫০ শতাংশ জমির বৈধ মালিক হলেও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে চক্রটি নিয়মিতভাবে তার কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দেওয়ায় নলছিটি ও ঝালকাঠিতে এবং ঢাকা প্রেসক্লাবের সামনে সাজানো মানববন্ধন করা হয়। প্রতিশোধ হিসেবে তার মালিকানাধীন জমিতে রোপিত ২১৯টি মাল্টা গাছ কেটে ফেলা হয় এবং পরে ধান কাটারও চেষ্টা চালায় চক্রটি।

‎বজলুর রহমান বলেন, প্রশাসনের কাছে প্রতিপক্ষ কোনো বৈধ মালিকানা দলিল দেখাতে পারেনি; বরং ৩০০ টাকার স্ট্যাম্পে বায়না ও ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, মোহন হাওলাদারের নেতৃত্বে চক্রটি তার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

‎তিনি অভিযোগ করেন, এই সংঘবদ্ধ চক্রের মধ্যে  দপদপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ ছিদ্দিক মাঝী রয়েছে। তার সঙ্গে আরও রয়েছে ইউনুচ ফকির, মোহন হাওলাদার, আনোয়ার গাজী, নিজাম মোল্লা, কাঞ্চন খা, হাবিব মেকার এবং দেলোয়ার তালুকদারসহ আরো অনেকে। যারা বিগত আওয়ামী লীগের রাজনীতির সাঙ্গে জড়িত ছিলো।

‎বজলুর রহমান জানান, এসব ঘটনার পর তিনি ৩০ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি কেস নং ৫৭৬/২৫ এবং তার স্ত্রী রুনা ইয়াসমিন ১ ডিসেম্বর এমপি কেস নং ৫৮২/২৫ দায়ের করেছেন। আদালত দুটি মামলায় সংশ্লিষ্ট জমিতে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছে।
‎সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও সাংবাদিকদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
‎এসময় আরও উপস্থিত ছিলেন মাহবুব রাড়ী, হারুন রাড়ী, রুবেল মুন্সী, এনামুল হক, মোজাম্মেল হোসেন, আফরোজ নিরু, রুনা ইয়াসমিন ও নাসিরুদ্দিন সিকদারসহ আরো অনেকে।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

1

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

2

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

4

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

5

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

6

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

7

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

8

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

9

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

10

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

11

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

12

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

13

কৃষিতে বিপ্লব

14

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

15

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

16

লাউয়াছড়া জাতীয় উদ্যান

17

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

18

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

19

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

20