Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন, বিএনপির নেতা কর্মীরা


আবু সায়েম 

ঐক্যের বার্তা দিচ্ছেন নির্বাচনী জনসভায়

নিয়ামতপুরে বিএনপির নির্বাচনী জনসভা, ঐক্যের বার্তা দিলেন ইসহাক আলী সরকার
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১নং হাজীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাখলাহাট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ জনসভায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন ১নং হাজীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইসহাক আলী সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি নিয়ামতপুর উপজেলা শাখা। তিনি তার বক্তব্যে দলের সাংগঠনিক ঐক্য, তৃণমূলের শক্তি এবং আগামী দিনের আন্দোলন–সংগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ইসহাক আলী সরকার তার বক্তব্যে বলেন,
“আজ নিয়ামতপুরে বিএনপির সব নেতাকর্মী এক পরিবার হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, কোনো বিভেদ নেই। আমরা সবাই একসাথে কাজ করবো, কাঁধে কাঁধ মিলিয়ে দলকে আরও শক্তিশালী করবো। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে। তিনি নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণ ও গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতাকর্মীরা জানান, এ জনসভা নিয়ামতপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের একটি শক্ত বার্তা বহন করেছে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

1

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

2

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

3

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

4

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

5

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

6

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

7

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

8

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

9

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

10

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

11

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

13

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

14

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

15

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

16

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

17

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

18

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

19

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

20