Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

 খ,ম,জায়েদ হোসেন 

মাদক নয়,বই হোক বন্ধু, জীবন হোক আনন্দময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে পাঠাগার উদ্বোধন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২ জানুয়ারি বিকালে ফার্মগেট বাজারে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন। সুশিক্ষা সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা এই অঙ্গীকার নিয়ে এলাকার যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, রক্তদান,এই পাঠাগারের মূল উদ্দেশ্য। পরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও  প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার প্রদান করা হয়।প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক হুমায়ূন রাজা চৌধুরী,আশার আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর রেজা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহীদ উল্লাহ,আলীজান মেম্বার, সাবেক স্যানিটারি ইন্সপেক্টর  আবুল হাশেম চৌধুরী, মিলেনিয়াম একতা যুব সংঘের সাবেক সভাপতি  লোকমান হোসেন চৌধুরী,ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার,প্রভাষক বশির আহমেদ,শিক্ষক  কাজী ইসমাইল, শিক্ষক মাওলানা নজরুল ইসলাম,প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ আহমেদ, মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী হৃদয়,অর্থ সম্পাদক অজিদুর রহমান,তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান খান,সহ সভাপতি আশরাফ উদ্দিন তালুকদার,শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আজাদুর রহমান,ইউসুফ খান সোহাগ,উদয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক রিপন খান ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক  তাকিউল ইসলাম,জয়নাল আবেদীন প্রমূখ। অনুষ্ঠানে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সদস্য মোবিন,তারেক, কাজী রিপন,নাদিম,বাইজিদ,সাকিব,রাতুলসহ শিক্ষক শিক্ষার্থী,এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের  পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখার আহবান জানান। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক  ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

1

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

2

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

3

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

4

অশ্রুসিক্ত ভালোবাসা

5

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

6

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

7

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

8

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

9

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

10

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

11

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

12

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

13

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

14

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

15

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

16

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

17

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

18

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

19

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

20