জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদের গণসংযোগ

 মোঃকবির হোসেন 

ন্যায়-ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নাগরপুর–দেলদুয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা.এ.কে.এম আবদুল হামিদ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) নাগরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

দাঁড়িপাল্লা মার্কার এই প্রার্থী বর্তমানে টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার প্রেসিডেন্ট এবং টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণসংযোগে অংশ নিয়ে ডা. আবদুল হামিদ বলেন, জামায়াত সাধারন মানুষের মধ্যে সবসময় আশাবাদী ধারা তৈরি করে। মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। আমরা দায়িত্ব পেলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট পরিবর্তন আনতে পারব, ইনশাআল্লাহ।

তিনি দোকানপাট, রাস্তা ও জনসমাগমস্থলে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম,সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম,নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান,নাগরপুর সদর ইউনিয়ন  জামায়াত সভাপতি মোঃ ইমরান হোসাইন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মাসুদ হাসান, ব্যবসায়ী নেতা আব্দুর রশিদ হারুন,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো.মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

1

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

2

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

3

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

4

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

5

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

6

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

7

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

8

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

9

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

10

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

11

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

12

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

13

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

14

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

15

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

16

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

17

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

18

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

19

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

20