Shanto Mollick
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধন

 মোঃ ফখরুল মোস্তফা 

  নোয়াখালীর হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও পরিষদকেন্দ্রিক জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তৃতা দেন হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন, ইসলামি আন্দোলন উত্তর শাখার সভাপতি মো. আবুযর গিফারী সুমন, হরণী ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি তারিকুল মাওলা, জাতীয় নাগরিক পার্টি হরণী ইউনিয়নের সহসভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস হরণী ইউনিয়ন সভাপতি ইলিয়াস গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল এহসান জুয়েল, কৃষকদল হাতিয়া উত্তর শাখার সভাপতি হুমায়ুন কবির, হরণী ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি আসাদুল্লাহ গালিব, ছাত্রদলের সভাপতি মো. সাদ্দাম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মো. রাসেল মাহমুদ।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সচিব নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন সেবার বিপরীতে নিয়মিতভাবে ঘুষ গ্রহণ করছেন। বিশেষ করে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে চাল, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সরকারি সেবা পেতে সেবাগ্রহীতাদের অর্থ দিতে হচ্ছে। সদ্য চালু হওয়া অনলাইনভিত্তিক ভিজিডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

বক্তারা আরও বলেন, সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পরিষদের সদস্যদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে তিনটি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো:

১. সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে যাচাই করা।

২. ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

৩. দুর্নীতির অভিযোগে জড়িত সচিবকে অপসারণ করে দুর্নীতিমুক্ত পরিষদ পরিচালনার পরিবেশ নিশ্চিত করা।

স্থানীয় নারী-পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

1

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

2

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

3

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

4

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

5

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

6

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

7

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

9

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

10

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

11

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

12

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

13

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

14

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

15

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

16

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

17

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

18

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

19

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

20