জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

মোঃ সুমন মিয়া                        

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে পড়ে থাকা দাবিহীন এক হাজার পাঁচশ’ (১৫শ’) দলিল আইনানুগ প্রক্রিয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

ঘোড়াঘাটের সাব-রেজিস্ট্রার কামরুন নাহার বলেন, “নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দুই বছরের অধিক সময় দাবিহীন অবস্থায় পড়ে থাকা দলিল ধ্বংস করার বিধান রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের মধ্যে জমা পড়ে থাকা মোট ১৫শ’ দাবিহীন দলিল আজ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।”

তিনি আরও জানান, এসব দলিল দীর্ঘদিন ধরে অফিসে পড়ে থাকায় স্থানাভাবসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। ফলে নিয়ম মেনে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

এ সময় সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির সদস্য, নকলনবীশবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিসে দাবিহীন দলিল আগুনে পুড়িয়ে ধ্বংসের মুহূর্তে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

1

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

2

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

3

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

4

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

5

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

6

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

7

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

8

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

9

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

10

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

11

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

12

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

13

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

14

আমার নির্মাণে আমি

15

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

16

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

17

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

18

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

19

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

20