প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬ নং মাইজবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় মাইজবাড়ী ইউনিয়নে আয়োজিত এই আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশনেত্রীর জন্য বিশেষ মোনাজাতে তাঁর রোগমুক্তি , দীর্ঘায়ু, সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচন ২০২০-এ বিএনপি মনোনীত প্রার্থী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।
সেলিম রেজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর অসুস্থতা শুধু আমাদের নয়—গোটা জাতির জন্যই গভীর উদ্বেগের বিষয়। আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের নেতৃত্ব দেবেন গণতান্ত্রিক বাংলাদেশের । তাঁর সুস্থতা মানেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হওয়া। আমরা তাঁর দীর্ঘায়ু ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।